স্বাগতম
এই কোর্সে আপনি একদম বেসিক থেকে AI ও ভিডিও এডিটিংয়ের ব্যবহারিক কাজ শিখতে পারবেন, ইনশাআল্লাহ।
কোর্সে যা যা শেখানো হবে
- ChatGPT-এর কার্যকর ব্যবহার
- AI দিয়ে প্রফেশনাল ইমেজ ক্রিয়েশন
- AI দিয়ে প্রফেশনাল ভিডিও ক্রিয়েশন
- প্রোডাক্ট অ্যাডভারটাইজমেন্ট ও মার্কেটিং ভিডিও তৈরি
- টকিং ক্যারেক্টার ভিডিও তৈরি
- CapCut ভিডিও এডিটিং (মোবাইল ও পিসি)
- রিলস, শর্টস ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন
- ফেসবুক পোস্ট ও কনটেন্ট ক্রিয়েশন
- ইউটিউব টাইটেল, ডেসক্রিপশন ও থাম্বনেইল তৈরি
এই কোর্সের বিশেষত্ব
- শুধু নির্দিষ্ট কিছু বিষয় নয়। AI-এর সাহায্যে আপনার পছন্দের যেকোনো আইডিয়া বা কনসেপ্টকে প্রফেশনাল ছবি, ভিডিও ও কনটেন্টে রূপ দিতে শিখবেন।
- মোবাইল বা কম্পিউটার, যেটিই থাকুক, তা দিয়েই শেখা যাবে। মোবাইল ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে CapCut বাছাই করা হয়েছে, যাতে নিজের ফোনেই বাস্তব কাজ করা যায়।
ক্লাস কীভাবে হবে
এটি সম্পূর্ণ লাইভ অনলাইন কোর্স। সব ক্লাস Zoom Meeting-এ সরাসরি হবে। প্রতিটি বিষয় লাইভ ডেমো ও প্র্যাকটিক্যাল অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে শেখানো হবে। ক্লাস চলাকালীন সরাসরি প্রশ্ন করা যাবে এবং বুঝতে সমস্যা হলে তাৎক্ষণিক সহায়তা পাবেন।
ক্লাসের সময়সূচি
- কোর্সের মেয়াদ: ১ মাস, মোট ১২+টি লাইভ ক্লাস
- ক্লাসের দিন: শনিবার, সোমবার ও বুধবার
- ক্লাসের সময়: রাত ৯:৩০ থেকে ১০:৩০ (বাংলাদেশ সময়)
- প্ল্যাটফর্ম: Zoom Meeting
নোট: ক্লাসের দিন ও সময় পরিবর্তন হতে পারে। কোনো পরিবর্তন হলে আগে জানিয়ে দেওয়া হবে।
কোর্স ফি ও যা যা পাবেন
কোর্স ফি মাত্র ৯৯৯ টাকা। এর মধ্যে আছে:
- ১ মাসের লাইভ ক্লাস, মোট ১২+টি সেশন
- প্রতিটি ক্লাসের রেকর্ডিং, লাইভ ক্লাস মিস হলে রেকর্ডিং দেখে সম্পন্ন করা যাবে
- কোর্স-পরবর্তী প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্ট
- কোর্স শেষে সার্টিফিকেট
ভর্তির পরেই Guest ক্লাসের সুযোগ
ভর্তি সম্পন্ন করার পর আপনার ব্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত চলমান ব্যাচের ক্লাসে Guest হিসেবে অংশ নিতে পারবেন। এতে ক্লাসের পরিবেশ, শেখানোর পদ্ধতি ও প্র্যাকটিক্যাল কাজ আগেই বুঝে নিতে পারবেন, ফলে নিজের ব্যাচ শুরু হলে শেখা আরও সহজ ও আত্মবিশ্বাসী হবে, ইনশাআল্লাহ।
আমরা পাশে আছি
আমার লক্ষ্য শুধু ক্লাস শেষ করা নয়, আপনার শেখার যাত্রায় পাশে থাকা। কোর্স চলাকালীন ও কোর্স শেষে প্রয়োজন অনুযায়ী যথাসাধ্য সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা থাকবে। আল্লাহ তাআলা যতদিন সুস্থতা ও এই কাজের সুযোগ দেবেন, ততদিন শিক্ষার্থীদের জন্য সাপোর্ট ও পরামর্শ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
কোর্স শেষে সার্টিফিকেট
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। এটি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো সময় ভেরিফাই ও ডাউনলোড করতে পারবেন। আপনার শেখা দক্ষতা ও কোর্স সম্পন্ন করার প্রমাণ হিসেবে এটি সংরক্ষণ করে রাখতে পারবেন।
যোগাযোগ
কোর্স সম্পর্কে কিছু জানার থাকলে আমাদের WhatsApp-এ মেসেজ করুন অথবা সরাসরি কল করুন।
