নোটিশ

শর্তাবলী

এই ওয়েবসাইট ব্যবহার করে বা কোর্সে ভর্তি হয়ে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।

ভর্তি

  • ফর্ম পূরণ ও পেমেন্টের পর আমরা যাচাই করে ভর্তি নিশ্চিত করি। নিশ্চিত হলে আপনাকে স্টুডেন্ট আইডি জানানো হয়।
  • ফর্মে সঠিক তথ্য, বিশেষ করে সঠিক WhatsApp নম্বর দেওয়া আপনার দায়িত্ব।

ক্লাস ও কোর্স

  • ক্লাস লাইভ (Zoom) বা রেকর্ডেড হতে পারে। ক্লাসের সময়সূচি প্রয়োজনে বদলাতে পারে; বদলালে আগে জানানো হবে।
  • কোর্সের ফি, ব্যাচ ও সময়সূচি আগে জানিয়ে বদলানো হতে পারে।

কোর্সের কনটেন্ট

ক্লাসের ভিডিও, নোট ও অন্যান্য সামগ্রী শুধু ভর্তি হওয়া স্টুডেন্টের নিজের শেখার জন্য। অনুমতি ছাড়া এগুলো কপি, বিক্রি বা অন্য কোথাও ছড়িয়ে দেওয়া যাবে না।

সার্টিফিকেট

কোর্স সম্পন্ন করলে সার্টিফিকেট দেওয়া হয়। ওয়েবসাইট থেকে স্টুডেন্ট আইডি দিয়ে তা ডাউনলোড করা যায় (সর্বোচ্চ ২ বার)।

আচরণ

ক্লাস বা গ্রুপে অন্যদের সাথে ভদ্র আচরণ করতে হবে। নিয়ম ভাঙলে কোর্সে অংশগ্রহণ বন্ধ করার অধিকার আমাদের আছে।

শর্ত বদল

প্রয়োজনে এই শর্তাবলী বদলানো হতে পারে। বদলালে এই পেজেই নতুন লেখা থাকবে।

যোগাযোগ

  • WhatsApp: 01927226799
  • ফোন: 01793975373
  • ইমেইল: kafillearn@gmail.com